শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‍ওমরাহ করা যাবে ট্যুরিস্ট ভিসায়

আন্তর্জাতিক ডেস্ক:
এখন থেকে ওমরাহ পালনের জন্য আলাদাভাবে ভিসা না নিলেও চলবে। ট্যুরিস্টসহ যে কোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের ৪৯ দেশের জন্য ট্যুরিস্ট ভিসার সুবিধা দেওয়া হবে। এসব দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করা যাবে।

সৌদি আরব ভিশন-২০৩০ সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ ও হজযাত্রীদের দেশটিতে আরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ই-ভিসার আবেদনের পর যারা যোগ্য বিবেচিত হবেন, তাদের সৌদি বিমানবন্দর থেকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে ওমরাহ পালন করতে পারবেন। এমনকি যারা পরিবার ভিসায় সৌদি যাবেন, তারাও ওমরাহ পালনের জন্য ইতমারনা অ্যাপে ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ৫ বছরের কম বয়সি শিশুরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে। যদিও পাঁচ বছরের বেশি বয়সিদের ‘ইতমারনা অ্যাপ’র মাধ্যমে আবেদন করে পবিত্র এ স্থানটিতে প্রবেশের অনুমতি নিতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION