বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাপা কক্সবাজার শাখার সহ-সভাপতি পদে নির্বাচিত এম এ সাত্তার

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কক্সবাজার বার্তার বিশেষ প্রতিবেদক সাংবাদিক এম এ সাত্তার। আর বাপা’র সভাপতির দায়িত্বে এসেছেন এনামুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ সেলিম। সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক জাহাঙ্গীর আলম সামস’কে দায়িত্ব দেয়া হয়েছে।

২৮ আগস্ট (রবিবার) কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটস্থ দৈনিক রুপালী সৈকত কার্যালয়ে বাপা কক্সবাজার সদর উপজেলা কমিটি পূনঃ গঠন ও পরিচিতি সভা, শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত কক্সবাজার বাপা সদর উপজেলা কমিটি পূনঃগঠন, পরিচিতি ও শপথ অনুষ্ঠান প্রথম সভায় কমিটির অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখ সেলিম এবং সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কলিম উল্লাহ কলিম। বাপা কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম ও বাপা কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মোঃ নেজাম উদ্দিন।বাপা শহর সভাপতি মোঃ এরফানুল হক এবং বাপা সদর উপজেলা কমিটির সদ্য ঘোষিত সাংগঠনিক মোঃ জাহাঙ্গীর আলম শামস।

কমিটিভূক্ত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মেম্বার, সহ সভাপতি সেফা উদ্দিন মাস্টার, সহ-সভাপতি মাষ্টার মোঃ সেলিম উদ্দিন, সহ-সভাপতি রোজী চৌধুরী, সহ সভাপতি ফজলুল হক মেম্বার। যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার নেজাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক চৌধুরী। অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন মাস্টার। দপ্তর সম্পাদক সরওয়ার আলম সাকিব। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরমান উল্লাহ।আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুল হক মিজান। প্রচার সম্পাদক দিদারুল আলম চাষী। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল হোসেন। মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নিহা। পরিবেশ বিষয়ক সম্পাদক মৌটুসী পাল তমা। পাঠাগার সম্পাদক মোঃ শাহজাহান। নির্বাহী সদস্য, সৈয়দ উল্লাহ আজাদ, মোঃ ইমরান, কান্তা দাস, রবি হাসান, মর্জিনা আক্তার, মোঃ গিয়াস উদ্দিন, মোহাম্মদ নুর, ফয়েজ উল্লাহ বাহাদুর, অ্যাডভোকেট আলী মোরশেদ, মোঃ আরিফ, নাসিবুল হুসাইন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION