শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাবেন রিয়াদ

মাহমদু উল্লাহ রিয়াদ,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

সবাই জানার আগেই নিজের বিশ্বকাপ ভাগ্য জেনেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার আগের দিনই রাজধানীর এক হোটেলে ডেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অভিজ্ঞ ক্রিকেটারকে আগাম জানিয়ে দেন যে পরদিন ঘোষিত হতে যাওয়া দলে তিনি থাকছেন না। তবে বাদ পড়ার খবর জানার পর দলে ফেরার লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মাহমুদ। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন না এই সাবেক অধিনায়ক।

বুধবার তেমন খবরই দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, ‘বাংলাদেশ ক্রিকেটে ওর অবদান অস্বীকার করার উপায় নেই। তাই আমরা ওকে ডেকে আগেই বিষয়টি জানিয়ে দিই। অনেকেই উপস্থিত থাকলেও আমিই ওকে বিষয়টি প্রথমে জানাই। আমার জন্যও মন খারাপ করা বিষয় ছিল এটি। রিয়াদের জন্য তো বটেই। তবে সে বলেছে, দলে ফেরার লড়াই চালিয়ে যাবে। ’

ওই সময় জালাল ছাড়াও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION