বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিব-বুবলীর ছেলের নাম শেহজাদ খান

বিনোদন ডেস্ক:
২৭ সেপ্টেম্বর দুপুরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।নিশ্চিত হওয়া গেছে বুবলীর সন্তানের বাবার পরিচয় ও তাদের সন্তানের নাম। বুবলীর সন্তানের বাবা ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবং তাদের ছেলের নাম শেহজাদ খান।নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন বিষয়টি নিশ্চিত করেছেন। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।

এরই মধ্যে অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, শাকিব-বুবলীর ছেলের বয়স দুই বছরের মতো।

তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেছে। ২৭ সেপ্টেম্বর বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশের পর সাংবাদিকদের জানান, শিগগিরই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।

২৭ সেপ্টেম্বর দুপুরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।তবে পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION