মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

বেনজেমার পেনাল্টি মিস, রিয়ালের ছন্দপতন

খেলাধুলা ডেস্ক:

পেনাল্টি মিস করলেন করিম বেনজেমা। এই মৌসুমে প্রথমবার পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। রোববার ১০ জনের ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে বার্সাকে শীর্ষ থেকে নড়াতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন।

লম্বা শটে বিরতির আগে ভিনিসিউস জুনিয়র এগিয়ে দেন রিয়ালকে। কিন্তু অতিথিরা কিকে গার্সিয়ার গোলে দ্বিতীয়ার্ধের পর সমতা ফেরায়।

জয়ের সুযোগ পেয়েও রিয়াল কাজে লাগাতে পারেনি। ৭৯তম মিনিটে পেনাল্টি শটে বল গোলপোস্টের উপর দিয়ে মারেন বেনজেমা। ডিফেন্ডার উনাই গার্সিয়ার বক্সের মধ্যে তাকে ফেলে দিলে ভিএআরে সরাসরি লাল কার্ড দেখেন।

মিনিট খানেক পর ফরাসি স্ট্রাইকারের একটি গোল অফসাইডে বাতিল হয়। ভিনিসিউসের বুলেট গতির শট ফিরিয়ে দেন ওসাসুনা গোলকিপার সার্জিও হেরেরা।এভাবেই স্বাগতিক দর্শকদের হতাশায় ভাসিয়ে পয়েন্ট আদায় করে ওসাসুনা।

রিয়াল ও বার্সেলোনার সমান ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION