রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চট্টগ্রামের হাসপাতালে আরও ৮৫ জন ডেঙ্গু রোগী

ডেঙ্গু মশা ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৭ ও সরকারি হাসপাতালে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে অক্টোবর মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ৯৫৯ জন মহানগরীর ও ৭১৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৬৭৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩৪৬ জন, নারী ৭০২ জন ও শিশু ৬২৮ জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৬৪৮ জন রোগী।

ডেঙ্গুতে মারা যাওয়া ১৪ জনের মধ্যে তিন জন পুরুষ, সাত জন মহিলা ও চার জন শিশু।

উপজেলা পর্যায়ে ৭১৭ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৩৫, সাতকানিয়ায় ৬২, বাঁশখালীতে ৩১, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১৯, পটিয়ায় ৭১, বোয়ালখালীতে ৩১, রাঙ্গুনিয়ায় ২৬, রাউজানে ১৬, ফটিকছড়িতে ১৮, হাটহাজারীতে ৫৬, সীতাকুণ্ডে ১৯১, মীরসরাইয়ে ২২ জন, সন্দ্বীপে আট ও কর্ণফুলীতে ১০৭ জন রোগী রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION