বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

অভিষেক ও প্রথম সভায় ঐক্যবদ্ধভাবে আধুনিক জেলা পরিষদ গড়ার অঙ্গীকার 

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের  অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত ডিডিএলজি জাহিদ ইকবাল। তিনি বলেন, “অতীতে জেলা পরিষদের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়নি। এবার সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন কাজ করতে হবে। যাতে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হয়।”
জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেন, “এটি পর্যটন নগরী। এখানে হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে ভালবাসার জালে আবদ্ধ করে রেখেছেন। তাই সবাইকে সাথে নিয়ে আধুনিক জেলা পরিষদ রূপান্তর করা হবে।”
দেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের নেতৃত্বে জেলা পরিষদকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মাহমুদুল করিম মাদু, ফরিদুল আলম, জাফর আলম, হুমায়ুন কবির চৌধুরী, আরিফুল ইসলাম, নুরুল ইসলাম ভুট্টো, শহীদুল ইসলাম মুন্না, এইচ, এম শওকত, মহিলা সদস্য আশরাফ জাহান কাজল, হুমায়রা বেগম, তানিয়া আফরিন, কক্সবাজার পৌরসভার প্রতিনিধি কবি শামীম আকতার ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর ইফতেখার উদ্দিন হানিফ।
পরে বিজয়ের মাস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION