মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে

নিত্যপণ্য বাজার।ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার, ইতিমধ্যে এলসি খোলার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রংপুরে তার নির্বাচনী এলাকা পীরগাছা ও কাউনিয়া উপজেলার মোট ১৫টি ইউনিয়নে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন,

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যাপারে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের নিত্যপণ্যের বাজার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে, পরে মন্ত্রী দুই উপজেলার ৪২ হাজার দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION