রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

বাবাকে কাঁধে নিয়ে ছেলের তাওয়াফ

ধর্ম ডেস্ক:

আপন রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো মা-বাবার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তায়ালা মা-বাবাকে সম্মান ও তাদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনের নির্দেশ মেনে জন্মদাতা বাবাকে সম্মান প্রদর্শনের অনন্য এক দৃশ্য দেখা গেল এবার সৌদি আরবের মক্কার কাবা প্রাঙ্গণে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিভিন্ন খবর প্রকাশ করা সাইট হারামাইন শরিফাইনের পেইজে আপলোড করা একটি ছবিতে দেখা গেছে, এক ছেলে তার বাবাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছেন। প্রকাশিত দৃশ্যে কাবার সামনে বাবাকে কাঁধে নিয়ে তাওয়াফ করা ছেলেকে আবেগে কান্না করতে দেখা গেছে।

গত রোববার (১৫ জানুয়ারি) হারামাইন শরিফাইনের পেইজে প্রকাশিত এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ তিনি তাকে লালন-পালন করেছিলেন যখন তিনি যুবক ছিলেন, যখন তিনি বৃদ্ধ হলেন ছেলে তাকে কাঁধে তুলে নিলেন’। ছবিটি কবের বা কোন দেশ থেকে আসা ওমরা বা হজ পালনকারী বাবা-ছেলের এই বিষয়ে কিছু লেখা হয়নি হারামাইনের পেইজে।

তবে তিন দিন পর আজ বুধবার (১৮ জানুয়ারি) আল জাজিরা মুবাশিরের পেইজ থেকে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে কোরআনের সুরা আহকাফের ১৫ নম্বর আয়াত তুলে ধরা হয়েছে। যেখানে বর্ণিত হয়েছে-

‘আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস।

অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নেয়ামত দান করেছ, তোমার সে নেয়ামতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। (সুরা আহকাফ, আয়াত, ১৫)

এই আয়াতের পাশাপাশি আল-জাজিরা মুবাশিরের পক্ষ থেকে বলা হয়েছে, ওমরা পালনের সময় এক ব্যক্তির বাবাকে নিজের কাঁধে তুলে নেওয়ার হৃদয়স্পর্শী ছবি। ছবিটি সৌদি ফটোগ্রাফার বদর বিন মোহাম্মদের বলে জানিয়েছে আল জাজিরা। ছবিটি ইতোমধ্যে বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমগুলোতে প্রশংসা কুড়াচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ হজ ও ওমরা পালন সহজের জন্য বর্তমানে বিভিন্ন ব্যবস্থাগ্রহণ করেছে, শারীরিকভাবে দুর্বল ইবাদত পালনকারীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রেখেছে। তাই অনেকে কষ্ট না করে এসব ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, এটি একটি সুন্দর দৃশ্য। তবে হারাম এলাকায় বিনামূল্যে হুইল চেয়ার ব্যবহারের ব্যবস্থা রয়েছে, বয়স্কদের আরামের জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি বাবাকে ছেলের জন্য পিঠে বহন করা উভয়ের জন্য, বিশেষত বাবার জন্য কষ্টের এবং ক্লান্তিকর’।

আরেকজন মন্তব্য করেছেন, সন্তানের জন্য সবসময় মা-বাবাকে সম্মান করা ও তাদের প্রতি সদাচারণ করা উচিত।

সূত্র : হারামাইন শরিফাইন, আল-জাজিরা মুবাশির

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION