বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরবে ক্যারিয়ার শেষ নয়, ইউরোপে ফিরবেন রোনালদো!

খেলাধুলা ডেস্ক:

সৌদি আরব অধ্যায় শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে ফিরবেন, এমন আশা আল নাসের কোচ রুডি গার্সিয়ার।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে।

কয়েকটি সূত্র গত সপ্তাহে ইএসপিএনকে জানায়, আল নাসেরের হর্তাকর্তাদের আশা রোনালদো তার চুক্তির মেয়াদ বাড়িয়ে সৌদি আরবেই অবসর নেবেন। তবে গার্সিয়া বললেন, তার দৃঢ় ধারণা ক্যারিয়ার শেষ করার আগে পর্তুগিজ তারকা ইউরোপে ফিরে যাবেন।

গার্সিয়া বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ইতিবাচক সংযোজনক। সে ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে আল নাসেরে ক্যারিয়ার শেষ করবে না, ইউরোপে ফিরবে সে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসেরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। কদিন আগে আল ইতিহাদের কাছে সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। তারপর থেকে সৌদি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION