রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

বেশি দিন কেউ কারও প্রিয় থাকে না

ধর্ম ডেস্ক:
এই দুনিয়াতে বেশি দিন কেউ কারও প্রিয় থাকে না, কেউ না। শতভাগ উজাড় করে ভালোবেসেও কারও হৃদয়ের সবটুকু জায়গা দখল করা সম্ভব না। উল্টো আপনার অশান্তি, আপনার ডিপ্রেশন কিংবা প্রশান্তি নষ্ট করবে আপনারই প্রিয়মুখগুলো, যাদের খুশি করতে আপনি আপ্রাণ চেষ্টা করছেন। আপনার চাপা স্বভাবের কারণে তারাই আপনাকে সবচেয়ে বেশি আহত করবে, ক্ষতবিক্ষত করবে, আপনার দুই চোখে অশ্রু ঝরাবে।

যে সন্তানকে আপন ভাবছেন, সে এখন আপনার অনুগত হলেও একটু পরেই অবাধ্য হয়ে যাবে। যে মাকে আপনি সবচেয়ে বেশি আপন ভাবছেন, তিনিও আপনার আরেক ভাইয়ের কানকথা শুনে (প্রভাবিত হয়ে) আপনার পর হয়ে যাবে। সুতরাং দুনিয়াতে কেউ কারও ষোলোআনা আপন হয় না, কেউ না।

আমাদের এই জীবনটা স্রেফ মানুষকে খুশি রাখার একটা সংগ্রাম মাত্র। আমরা ছোটবেলায় মা-বাবাকে খুশি করার চেষ্টা করেছি, কিন্তু ষোলোআনা পারিনি, বন্ধু-বান্ধবকে খুশি করার চেষ্টা করেছি কিন্তু ষোলোআনা পারিনি, বিয়ের পরে স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছি তাও ষোলোআনা পারিনি! কর্মক্ষেত্রে, ব্যক্তিজীবনে সবজায়গায় আমরা বারো আনাই ব্যর্থ, যদিও চার আনা সফল হই। তবে, একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না, কখনো ছেড়ে যান না, তিনি ষোলো আনাই আপন হন, তিনি হলেন- আমাদের রব, মহান আল্লাহ।

ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)-এর ভাষার, ‘আল্লাহ ছাড়া অন্য কারও ওপর বেশি নির্ভরশীল হয়ো না। মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়।’

জ্ঞানীরা বলেন, দুঃখ-কষ্টগুলো মানুষের কাছে প্রকাশ না করে নিজের ভেতর রাখুন, নীরবে আল্লাহর কাছে জানিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ বলে সবর করুন। দয়াময় আল্লাহতায়ালা একদিন সত্যিই সব কিছু ঠিক করে দেবেন- এই বিশ্বাসটাই নতুন করে বাঁচতে, ভালো থাকতে, কিংবা হাজারো কষ্টের মধ্যে হাসতে শেখায়। এই তো জীবন, যে জীবনে কেউ কারও ষোলআনা দরদি হয় না, কেউ না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION