বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

১৩ ই ডিসেম্বর মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন, কে হচ্ছেন যুবরাজ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

দীর্ঘ ২০বছর পর মহেশখালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ মার্চ সম্মেলন হওয়ার কথা থাকলেও ২ দিন পিছিয়ে ১৩ মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা বাবু দিঘির পাড়স্হ আওয়ামী লীগ কার্যলয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বহুল প্রতিক্ষার এই সম্মেলন কে ঘিরে অতিথিদের স্বাগত জানানোর জন্য ব্যানার, ফেস্টুন, গেইট, তোরণ দিয়ে সাজানো হচ্চে জেটি রোড় থেকে অনুষ্ঠান স্হল পর্যন্ত আগমনের রাস্তা। সম্মেলন কে ঘিরে বর্তমান,সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতাদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য, উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। অনেকে এই সম্মেলনকে নিয়ে মহেশখালীর আওয়ামী রাজনীতির নতুন মেরুকরণের হিসাব কষতে শুরু করেছেন।

উপজেলা যুবলীগের এই সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক (চট্টগ্রামের দায়ীত্বপ্রাপ্ত) ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, সম্মেলনের উদ্ভোধন করবেন জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর।

আলোচিত এই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান আহাব্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এবং সাবেক যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ মামুন, সাবেক ছাত্র নেতা আব্দুল মান্নান।

সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিন সেলিম, মিফতাহুল করিম বাবু, এড. শেখ কামাল, ওয়াজেদ আলী মুরাদের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মহিউদ্দিন সিকদার, তারেক ইকবাল প্রার্থী হয়েছেন।

উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটিতে দির্ঘ ৯ বছর ধরে সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এড.শেখ কামাল (চেয়ারম্যান কুতুবজুম) ও যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম বর্তমান কমিটির দায়িত্বে রয়েছেন।

সভাপতি প্রার্থীতে মধ্যে বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম একজন ঝানু রাজনীতিবিদ। তিনি দীর্ঘ ৯ বছরের বেশি সময় সে রাজনীতির মাঠে রয়েছেন। সহসভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তার শোনা যাচ্ছে। এই যুবলীগ নেতা নিজ জায়গা জমিন বিক্রি করে দল গঠনে ভুমিকা রাখেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে । অপর দিকে আরেক সভাপতি প্রার্থী সাবেক যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহজান এখন আলোচনার তুঙ্গে রয়েছে। তিনি দলের দুঃসময়ে এবং দীর্ঘ দিন দলের অন্যতম শীর্ষ সংগঠক ছিলেন। তাই আগামী কমিটির সভাপতি হিসেবে তার নাম বেশ আলোচিত হচ্ছে।

অপর দিকে ছাত্র লীগ থেকে উঠে আসা এই সম্মেলনের আলোচিত সাধারন সম্পাদক প্রার্থী প্রফেসর ডক্টর আনচরুল করিমের ভাতিজা সাধারণ সম্পাদক পদে আসতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মিফতাহুল করিম বাবুর কাছ থেকে চাইলে তিনি বলেন বর্তমান যুবলীগ ভঙ্গুর অবস্থায় আছে তৃণমুলের নেতা কর্মিরা নতুন নেতৃত্বের সমন্বয়ে খুবই শক্তিশালী একটি স্মার্ট কমিটি চায়। যেই কমিটির মাধ্যমে জননেত্রী শেখ হাছিনার হাতকে আরো শক্তিশালী হবে।

বর্তমান কমিটির যুগ্ন আহ্বায়ক কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল বলেন তৃণমূলকে সংগঠিত করে যুবলীগকে তিল তিল করে আজ এই পর্যন্ত নিয়ে আসা। কাউন্সিলের মাধ্যমে তৃনমুল কর্মিরাই সিদ্বান্ত নেবে যুবলীগের নেতৃত্বে কে আসবে।

উল্লেখ্য ২০ বছর পুর্বে ২০০৩ সালে মহেশখালী উপজেলার ডাক বাংলো মাঠে যুবলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মোঃ শাহজাহান, মোস্তাক আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন ও ছমিউদ্দীন। সেই সময়কার কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাজান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন ছমিউদ্দীন।

দির্ঘ ২০ বছর পর আবার শুরু হতে যাচ্ছে যুব লীগের সম্মেলন। মহেশখালী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাজেদুল করিম জানান জেলা থেকে মহেশখালী যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা পর থেকে যুবলীগের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। সম্মেলনকে সফল করতে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিয়ে একাধিক সভার আয়োজন করেছি। এই সম্মেলনে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত অঞ্চল থেকে কাউন্সিলর, ডেলিগেট সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সম্মেলনে যোগদানের মাধ্যমে একটি সফল সম্মেলন প্রত্যাশা করছি।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION