শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ভুলে যাওয়ার অভ্যাস থাকলে এই সংবাদ আপনার জন্যই

লাইফস্টাইল ডেস্ক:
দৈনন্দিন জীবনে আমাদের অনেক বদ অভ্যাস রয়েছে। আর এসবের কারণেই মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পেতে থাকে এবং ছোটবেলা থেকেই আমরা ভুলে যাওয়া বা মনে না রাখতে পারার মতো সমস্যা মস্তিষ্কে বাসা বাঁধে। এর অন্যতম কারণ হলো- দিনে দিনে আমাদের মোবাইল বা ইন্টারনেটের উপর নির্ভরতা বাড়ছে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও আমরা মনে রাখার জন্যেও আমরা মস্তিষ্কের ব্যবহার করি না। তার পরিবর্তে সহজেই ইন্টারনেট ব্যবহার করি।

এই পরিস্থিতিতে কিছু সেরা কৌশল অবলম্বন করে মস্তিষ্কের শক্তি বাড়ানো যেতে পারে-

১. হেলথলাইনের মতে ওয়ার্কআউট করলে মস্তিষ্ক সবল থাকে। নিয়মিত যোগচর্চা বা ব্যায়াম করলে স্মৃতিশক্তি বাড়ে। শুধু তাই নয় মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে।

২. মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন। ঠিক করে ঘুমালে মস্তিস্কের স্মৃতিশক্তি বাড়ে। ঘুম মস্তিষ্ক সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. শরীরের পাশাপাশি মস্তিষ্ককে সুস্থ ও সচল রাখতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার। মস্তিষ্ককে স্মার্ট করতে নিয়মিত খাবারে ভিটামিন, মিনারেলের পাশাপাশি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি গ্রহণ করতে হবে।

৪. মোবাইল বা ল্যাপটপে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় না করে কিছু ভাল বই কিনে বুদ্ধিমত্তা বাড়াতে পড়া ভাল। এটি মানসিক চাপ এবং বিষণ্নতা দূর করে এবং যুক্তি করার ক্ষমতা বাড়াবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION