বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সৈকতে আবারো ডলফিনের মৃত্যু

বলরাম দাশ অনুপম:

কক্সবাজার সৈকতে আবারও মৃত্যু হয়েছে ডলফিনের। ওই ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি নাড়িভুড়ি পর্যন্ত বেরিয়ে গেছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ভেসে আসে মৃত ডলফিনটি। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি ডলফিন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা ট্রলারে আঘাত পেয়ে মারা গেছে ওই ডলফিনটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-ডলফিনটি যখন ভেসে আসে তখন তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়৷ সাগরে আঘাত পেয়েছে ডলফিনটি। কূলে ফিরে মাত্র ৮ থেকে ১০ মিনিটের ব্যবধানে ডলফিনটি মারা যায়।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশর চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন জানান, ডলফিনটি দেখে অনুমান করা যায় মৃত্যু হয়েছে বেশিক্ষণ হয়নি। তবে সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়েও ককসবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে জেলেরা মাছ শিকারের জন্য সাগরে যায়। তাদেরই কোন
জালে আটকে ও আহত হয়ে যে ডলফিনটি মারা গেল তা স্পষ্ট। তবে পোষ্ট মর্টেম রিপোর্টে কি আসে সেটি প্রতিবেদনের পাওয়ার উপর নির্ভর করছে।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION