বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কতৃক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষংছড়ি উপজেলার ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রমজান উপলক্ষে উপজেলার এতিম,গরীব,অসহায়,দুস্থ শিক্ষাথীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (২৫ মার্চ) নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাঠে দুপুর ২ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫ টি হেফজ্ ও এতিমখানার গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, – চাল,ডাল-,তৈল, চিনি, খেজুর,ছোলা, মুড়ি ।

১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান,নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার সামগ্রী অনুষ্ঠানের প্রধান অতিথি ১১ বর্ডার গার্ড ব্যাটালয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা বলেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION