বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টেকনাফে অপহরণ চক্রের সদস্য আমিন গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে দুই কৃষক অপহরণ মামলায় অভিযুক্ত নুরুল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার আমিন হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, টেকনাফের বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে দুই কৃষক অপহরণ হওয়ার পর ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্যে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION