মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিল হায়েনা

ভয়েস নিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় মো. সাইফ নামে দুই বছর বয়সী এক শিশুর হাত ছিঁড়ে নিয়েছে এক চিত্রা হায়েনা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, হায়েনার খাঁচাটি সাত ফুট উচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। তার ফুটখানেক আগে লোহার রড দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী আছে। ওই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা সেখানে টানানো আছে। শিশুটি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বেড়ার ফোকর দিয়ে ডান হাত এগিয়ে দিলে হায়েনা তা কামড়ে ছিঁড়ে নেয়।

তিনি জানান, এ ঘটনায় শিশুটির ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটি তার বাবা-মাসহ ৭ জন মিলে চিড়িয়াখানায় ঘুরতে এসেছিল। সবার অলক্ষ্যে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবুও এখানে কারও গাফিলতি আছে কি না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION