সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ঈদের ছুটি বাড়বে কি-না, জানা যাবে আজ

ধর্ম ডেস্ক:
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। আজ সোমবার (১৯ জুন) সকালে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলে ছুটির সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।

এর আগে, ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ ছাড়াও ঈদের ছুটি বাড়ানোর দাবিকে যৌক্তিক বলেই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে তিনি গতকাল রবিবার বলেন, ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হলে ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION