শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

হাদিসের শিক্ষা

ধর্ম ডেস্ক:
অন্তরের কোমলতা বিনষ্টের কারণ

মানসিক সংকীর্ণতা মানব মনের কোমলতা নষ্ট করে। মহান আল্লাহ বলেন, ‘যারা ইমান আনে তাদের হৃদয় ভক্তি-বিগলিত হওয়ার সময় কি আসেনি, আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে? এবং আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের মতো যেন তারা না হয় বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে পড়েছিল। তাদের বেশিরভাগ সত্যত্যাগী।’ সুরা হাদিদ : ১৬

যে কারণে মানুষ অবসাদে ভোগে

সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহর স্মরণ ও আনুগত্যবিমুখ সংকীর্ণমনা মানুষ শারীরিক ও মানসিক অবসাদে ভোগে। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘পরিশুদ্ধ অন্তর মুমিনের শক্তির উৎস। যখন তার অন্তর শক্তিশালী হয়, তখন তার শরীরও শক্তিশালী হয়। পাপী ব্যক্তি যদিও শারীরিকভাবে শক্তিশালী হয়, কিন্তু প্রয়োজনের সময় সে শক্তি খুঁজে পায় না। কেননা তার শক্তি-সামর্থ্য তার সঙ্গে বেইমানি করে যেমন সে নিজের সঙ্গে (আল্লাহর ব্যাপারে) করেছে।’ আদ দাউ ওয়াদ দাওয়াউ : ১৩৬

জীবন ও সম্পদের অপচয়

সত্যবিমুখ সংকীর্ণমনা মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ ও পরকালীন জবাবদিহির ভয় না থাকায় তারা তার জীবন ও সম্পদ অপচয় করে। ফলে তারা পার্থিব জীবনের কোনো একপর্যায়ে এবং পরকালে আক্ষেপ করে বলবে ‘সে বলবে, হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম (সঞ্চয় করতাম)?’ সুরা ফাজর : ২৪

পরকালে নিঃস্ব কারা

সত্যগ্রহণে যারা সংকীর্ণতার পরিচয় দেবে পরকালে তারা নিঃস্ব হবে এবং বিপদের মুখোমুখি হবে। ইরশাদ হয়েছে, ‘…যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কেননা তারা বিচার দিবসকে বিস্মৃত হয়েছে।’ সুরা সাদ : ২৬

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION