বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

বিয়ের ছবিটি কি সাই পল্লবীর?

বিনোদন ডেস্ক:

পাশাপাশি দাঁড়িয়ে আছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও পরিচালক রাজকুমার পেরিয়াসামি। দুজনের গলায় শোভা পাচ্ছে ফুলের মালা। কপালে তিলক, দুজনের চোখে-মুখে হাসির ঢেউ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়।

গত ২০ সেপ্টেম্বর কিরণ বানি নামে এক টুইটার ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লিখেন— ‘অবশেষে বিয়ে করলেন; তিনি প্রমাণ করলেন ভালোবাসার কোনো রং হয় না। টুপি খোলা সালাম সাই পল্লবী।’ তা ছাড়া গত ১৮ সেপ্টেম্বর সাই পল্লবী-রাজকুমারের এ ছবি নেটিজেনদের অনেকে ফেসবুকে পোস্ট করেন। আর লিখেন— ‘অভিনন্দন সাই পল্লবী! আপনি প্রমাণ করেছেন ভালোবাসার কোনো রং হয় না।’

নেটিজেনদের একজন সাই পল্লবী-রাজকুমারকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকে বিশ্বাস করে নিয়েছেন বিয়ে করেছেন সাই পল্লবী। কিন্তু সত্যি কি বিয়ে করেছেন এই অভিনেত্রী? এ প্রশ্নের উত্তর খুঁজতে পরিচালক রাজকুমারের টুইটার অ্যাকাউন্ট ঘুরে আসা যাক।

গত ৯ মে ছিল সাই পল্লবীর জন্মদিন। এদিন নির্মাতা রাজকুমার এক টুইটে বেশ কিছু ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন— ‘শুভ জন্মদিন সাই পল্লবী। আপনি সেরা, ঈশ্বর আপনাকে সেরা কিছু দিয়ে আশীর্বাদ করুক। আপনাকে আমার পাশে পেয়ে ধন্য মনে করছি।’

এ ছবির নিজের অংশ কেটে সাই পল্লবী-রাজকুমারের বিয়ের গুজব ছড়ানো হয়

সাই পল্লবীর সঙ্গে তোলা চারটি ছবি রাজকুমার তার পোস্টে শেয়ার করেন। সবগুলো ছবি এ নির্মাতার অফিসে তোলা। রাজকুমার ‘এসকে২১’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন সাই পল্লবী। এ ছবির পূজা অনুষ্ঠানে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রাজকুমার-সাই পল্লবী। এই চার ছবির একটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটির নিচের অংশ কেটে ভাইরাল করা হয়েছে; যাতে বিয়ের ছবি মনে হয়।

ব্যক্তিগত জীবনে এখনো একা ৩১ বছর বয়সী সাই পল্লবী। কয়েক বছর আগে পরিচালক এএল বিজয়ের সঙ্গে তার নাম জড়িয়েছিল। যদিও তা গুঞ্জনে সীমাবদ্ধ রয়েছে।

প্রেম-বিয়ে নিয়ে কথা বলতে দেখা যায় না সাই পল্লবীকে। তবে গত বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন— ‘আমার ভাবনা ছিল, ২৩ বছর বয়েস বিয়ে করব আর ৩০ বছরের মধ্যে দুই বাচ্চার মা হবো।’

সাই পল্লবীর বয়স ২৩ পেরিয়ে গেলেও বিয়ের ফুল এখনো ফোটেনি। তবে কবে নাগাদ বিয়ে করবেন সে বিষয়েও কিছু বলেননি তিনি। কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা তা নিয়েও পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন এই নায়িকা।

রাজকুমার পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া ‘এসকে২১’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘এনসি২৩’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নাগা চৈতন্য। এটি পরিচালনা করছেন চান্দু মন্ডেটি। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION