বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

দেয়ালে খোদাই করা পৃথিবীর একমাত্র কোরআন শরিফ

বেলায়েত হুসাইন:
পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।

আর্কিটেকচার ও স্থাপত্যশৈলীর অভূতপূর্ব এই নিদর্শনের দেখা মিলবে মিসরের রাজধানী কায়রোতে। সেখানকার একটি মসজিদে ৮০০ মিলিয়ন মিসরীয় পাউন্ড খরচ করে এটি নির্মাণ করা হয়েছে।এই মসজিদের অনন্য বৈশিষ্ট্যটি হলো- তার দেয়ালে কোরআনের একেকটি পারা খোদাই করা হয়েছে একেকটি স্বতন্ত্র কক্ষে। এভাবে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত বিন্যস্ত।

কায়রোর অসাধারণ ও নান্দনিক এই মসজিদের নাম ‘মাসজিদ আল-মিসর’। সরকারিভাবে এটি ‘ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে পরিচিত। দেয়ালে পবিত্র কোরআন খোদাইয়ের একমাত্র মসজিদ হিসেবে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
মসজিদটিতে একসঙ্গে ১ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গত রমজানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

এই মসজিদ আরও দু’টি বিষয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। প্রথমত, কাঠের তৈরি বিশ্বের সর্ববৃহৎ মিম্বরের কারণে। হাতে তৈরি ওই মিম্বরের উচ্চতা ৫৪ ফুট উঁচু। দ্বিতীয়ত, তার রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফানুস, যা মসজিদের অভ্যন্তরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফানুসটির ওজন ৫০ টন। চারতলা বিশিষ্ট এ ফানুসের ব্যাস অন্তত ২২ মিটার।
এদিকে, গত জুন-জুলাইয়ে মসজিদটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়- এটি ঐতিহ্যবাহী উজবেক শহর বুখারায় অবস্থিত। তবে সূত্র নিশ্চিত করেছে যে আসলে মসজিদটি বুখারায় নয়; বরং কায়রোতে অবস্থিত।

সূত্র : ইজিপ্ট ইনডিপেন্ডেন্ট ডটকম ও ডেইলি জংগ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION