রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

হর্ন দেওয়ার পরও তিনি উঠে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

কক্সবাজার রেল লাইন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) ভোরের দিকে কক্সবাজার—ঢাকা রেলপথের ঈদগাঁও উপজেলার নাপিতখালী জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কৃষক জমিতে সেচ দিতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত কৃষকের নাম আব্দুস সাত্ত্বার (৫০)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জুমনগর এলাকার পেচু মিয়ার ছেলে। ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
রেলওয়ে কক্সবাজার অঞ্চলের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনে এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জেনেছি। লোকো মাস্টারের দেওয়া তথ্যমতে, লোকটি শোয়া অবস্থায় ছিলেন। হর্ন দেওয়ার পরও তিনি উঠে না যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হয়তো রাতে ক্ষেতে সেচ দিয়ে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন ওই কৃষক। পরে এ দুর্ঘটনা ঘটে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION