শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টেকনাফ সাবরাংয়ে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানছড়িপাড়ার মোঃ ইলিয়াছের ছেলে মোঃ সোহেল(২২)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার জনৈক মোঃ ইলিয়াছ এর বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল জনৈক মোঃ ইলিয়াছ এর বসত বাড়ীর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ সোহেল নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর এক মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো ও সনাক্তমতে তার বসত-বাড়িতে তল্লাশী করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, পলাতক আসামীর সাথে যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION