শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

চকরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আলম বাকপ্রতিবন্ধী ও পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ফেরার পথে রেলের ধাক্কায় রামুতে এক বৃদ্ধ নিহত হন। এর পাঁচ দিন পর ঈদগাঁওর ইসলামপুরে রেলের ইঞ্জিনের কাটা পড়ে মারা যান এক কৃষক। তিনি রেললাইনে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION