রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

 বিজিবির অভিযানে শাহপরীর দ্বীপে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীন শাহপরী দ্বীপে বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল জালিয়াপাড়া নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে একটি নৌকা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাহপরী দ্বীপে বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল জালিয়াপাড়া নামক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টহলদল ৩ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২ কিলোমিটার অভ্যন্তরে জালিয়াপাড়া এলাকার দিকে আসতে দেখে। টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা থেকে লাফিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উল্লিখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ২টি পটলার ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত নৌকাটিও আটক করা হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION