শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বায়নার টাকা ফেরত না দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

ধর্ম ডেস্ক:
প্রশ্ন : একজন গাড়ি বিক্রেতা এ মর্মে চুক্তি করে যে তার ক্রেতার সঙ্গে গাড়ি পছন্দ ও দামদর ঠিক হওয়ার পর কিছু টাকা বায়না করতে হবে। কোনো কারণে যদি ক্রেতা পুরো মূল্য পরিশোধ করে গাড়ি ডেলিভারি নিতে ব্যর্থ হয়, তাহলে ক্রেতার বায়নাকৃত টাকার ওপর কোনো অধিকার থাকবে না। ক্রেতাকে এসব শর্ত চুক্তি করার সময় জানানো হয়। প্রশ্নো হলো, এভাবে চুক্তিকৃত বায়নার টাকা ফেরত না দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

উত্তর : বায়নার টাকা ফেরত না দেওয়ার শর্তে ক্রয়-বিক্রয় ইসলাম সমর্থিত নয়। সুতরাং এ ধরনের চুক্তির ভিত্তিতে কৃত ক্রয়-বিক্রয় চুক্তি রহিত করা জরুরি। এবং বায়নার টাকা যেহেতু পণ্যের মূল্যের অংশ, তাই ক্রেতা যেকোনো কারণে পণ্য গ্রহণ না করলে উক্ত টাকা তাকে ফেরত দিতে হবে। (আদ্দুররুল মুখতার : ৫/৮৪, ৫/৯১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৪২৯)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION