শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

রোজাদারকে ইফতার করানোর সওয়াব

হাফেজ মাহমুদুল হক হাসান:
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পুরো রমজান মাস মুমিন বান্দারা রোজা পালনে মশগুল থাকেন। আর রোজার সঙ্গে ইফতারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সূর্যাস্তের পর পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। রোজাদারদের জন্য ইফতার একটি গুরুত্বপূর্ণ সুন্নত ইবাদত। ইফতারের বিধান রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। ইসলামে অন্যকে ইফতার করানোর গুরুত্বও অত্যধিক। হাদিসে রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর গুরুত্ব সম্পর্কে রাসুল (সা.) ইরশাদ করেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহতায়ালা তার গুনাহসমূহ মাফ করে দেন, দোজখ থেকে মুক্তি দান করেন এবং ইফতার প্রদানকারীকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করেন। অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমানো হয় না।

সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য নেই যে, অন্যকে তৃপ্তিসহ ইফতার করাবে। জবাবে হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহতায়ালা তাকেও এই সওয়াব দান করবেন, যিনি কোনো রোজাদার ব্যাক্তিকে এক চুমুক দুধ, একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তিসহ খাওয়াবে আল্লাহতায়ালা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, যার ফলে সে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। -(মেশকাত ১৭৪)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION