বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

সীমান্তে আর কোন অনুপ্রবেশ করতে দেয়া হবে-কক্সবাজারে মহাপরিচালক কোষ্টগার্ড

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় চলছে উত্তেজনা। যার প্রভাব এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এই অস্থিরতার মাঝে টেকনাফের জলসীমা পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তে আর কোন অনুপ্রবেশ করতে দেয়া হবে না। রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোন অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে। রাখাইনের সংঘাত সংঘর্ষ বাংলাদেশের জন্য কোন হুমকি মনে করেনা।

রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন্স দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি আরো জানান, রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলি সংঘর্ষ বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকন্ঠা রয়েছে। এ ব্যপারে কোস্ট গার্ড সহ বিজিবি নৌবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী সীমান্ত সতর্ক নজরদারিতে রয়েছে। তিনি জানান সীমান্তে অনুপ্রবেশরোধ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে। এদিলে কোচ গেটের মহাপরিচালক জলসীমা পরিদর্শনকালেই টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION