রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত হেনেছিল অন্য হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে। অন্যটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রূর সবাই মারা গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION