সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

ঘূর্ণিঝড় রেমালে সারা দেশে নিহত ৭

ভয়েস নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা দেশে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। রাইজিংবিডির প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

বরিশাল

বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়বৃষ্টিতে একটি ভবনের দেয়াল ধসে খাবারের হোটেলে পড়েছে। এতে ওই হোটেলের মালিক ও তার কর্মীর প্রাণ গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে সোমবার ভোরে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফ নামের এক যুবক মারা গেছেন। রোববার কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোন বেড়াতে গিয়েছিল। রোববার বোন এবং ফুফুকে রেমাল থেকে রক্ষায় অনন্তপাড়া থেকে কাউয়ারচর যান শরীফ।

সে সময় রেমালের প্রভাবে কাউয়ারচর এলাকা প্লাবিত ছিল। সাঁতার কেটে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণে দেয়াল ধসে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপদসংকেত দেওয়ায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বৃদ্ধ শওকাত মোড়ল।

রোববার রাতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গাছ পড়ে ভোলার লালমোহনে মারজান নামে এক নারী ও দৌলতখান উপজেলায় মাইশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION