সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপু‌রে এক যাত্রীবাহী বাস ছিনতাই চেষ্টার সময় আত‌ঙ্কে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২১) না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বাস ছিনতাই চেষ্টার সঙ্গে জ‌ড়িত র‌নি মোল্লা নামের এক যুবককে আটক ক‌রে‌ছে পু‌লিশ। নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দে‌শ -এর শিক্ষার্থী ছিলেন।

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহতফরিদপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত
জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যায়। এ সময় বা‌সের ম‌ধ্যে ওই শিক্ষার্থীসহ আরও ৩ নারী যাত্রী ছি‌লেন

কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি ট্রায়াল দেয়ার কথা ব‌লে গাড়ি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হয়। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকে। এ সময় বা‌সের ভেত‌রের ৪ জন যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কে এবং তাকে গাড়ির গতি কমাতে বলে। কিন্তু তিনি যাত্রী‌দের কোনো কথা না শু‌নে গাড়ি চালা‌তে থা‌কেন। এ সময় গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে বাস ছিনতাই আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে তার মৃত্যু হয়।

ববি শিক্ষার্থীদের বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ‌হিদুল ইসলাম। তিনি ব‌লেন, আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে যায়। ওই গাড়ির স্টিয়ারিংয়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে জ‌ড়িত‌কে আটক করা হয়। ওই এলাকা‌তেই রনির বাসা।

তিনি আরও জানান, বাস‌টি‌র ভেতর তিনজন নারী যাত্রী পাই, তারা আমা‌দের ঘটনার বিস্তারিত জানান। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে আটক রনি বগুড়ায় আস‌ছি‌ল। তিনি একজন ট্রাকচালক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION