রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি

বিনোদন ডেস্ক:
‘বউ’ শিরোনামে নতুন সিনেমায় নাম লিখালেন চিত্রনায়িকা ববি। কে এ নিলয় পরিচালিত এ সিনেমাতে ববির বিপরীতে দেখা যাবে ডি এ তায়েবকে। সম্প্রতি এফডিসিতে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে এমনটা জানানো হয়।

এদিন সিনেমার পাশাপাশি নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন ববি। জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি। ‘বউ’র মহরতে অনেকেই এই নায়িকার কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান। তখনই উত্তরে নায়িকা বলেন, ‘বর পেলেই বিয়ে!’

কাজের ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

নতুন সিনেমা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে।’

জানা গেছে, চলতি মাসের শেষদিকে সিনেমাটির শুটিং শুরু হবে। টানা শুটিং করে শেষ করা হবে এর দৃশ্যধারণের কাজ। আর নতুন বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION