রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শিক্ষার্থীদের নামে কেন নালিশ দেবেন পরীমনি

বিনোদন ডেস্ক:
বর্তমানে সন্তানসহ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে গেছেন পরীমনি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই মুহূর্তগুলো ধারণ করে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন পরীমনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পরীমনি তার ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে এক ঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছে। পরীমনি তাদের সঙ্গে কথা বলেন।

ভিডিওতে পরীমনি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করবো।’

তারপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। বিদায় বেলায় পরীমনি বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

এই ভিডিও পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।

এই পোস্টে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা খুব প্রশংসা করছেন। নাজু সরোয়ার নামে একজন লিখেছেন, চমৎকার ভিডিও, অসাধারণ ভিডিও। খুব ভালো লাগলো। আপনার ভিডিও সব সময় ভালো লাগে। এগিয়ে যান সকলের ভালোবাসা সাথে নিয়ে। অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার এই পরিবারের জন্য। সকলের সুস্থতা কামনা করছি। শুভকামনা সকল নতুন বন্ধুদের জন্য। হিংসা বা খারাপ প্রতিদ্বন্দ্বিতা নয়, আমরা সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব।

এদিকে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে পিরোজপুরে ওই বাড়িতে থাকছে নানান আয়োজন। এরই মধ্যে ভিডিও পোস্ট করে পরীমনি জানিয়েছেন, মাটির চুলায় নিজ হাতে রান্না করছেন তিনি। নিশ্চয়ই প্রথাগত নিয়মে দোয়ার আয়োজনও থাকবে। বাড়ির মানুষের জন্য পায়েস রান্না করবেন তিনি, জানিয়েছেন সেকথাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION