রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শহিদ-পূজার চুমু নিয়ে আপত্তি

বিনোদন ডেস্ক:

গত কয়েক বছর ধরেই সুপার হিট সিনেমা নেই বলিউড অভিনেতা শহিদ কাপুরের ঝুলিতে। কয়েক দিন পরই মুক্তির কথা রয়েছে তার অভিনীত ‘দেবা’ সিনেমার। এরই মধ্যে সেন্সর বোর্ডের ইউ/এ সার্টিফিকেট পেয়েছেন পরিচালক রোশান অ্যান্ড্রুজ।

অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ‘দেবা’ সিনেমায় শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটিতে এ জুটির চুমুর দৃশ্য রয়েছেন; যা নিয়ে আপত্তি জানায় ভারতীয় সেন্সর বোর্ড।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। তবে সিনেমাটিকে তিনটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চুম্বন দৃশ্যের দৈর্ঘ্য ৬ সেকেন্ড কমানো হয়েছে। ‘অশ্লীল অঙ্গভঙ্গি’র দৃশ্য যথাযথভাবে পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির একাধিক জায়গায় ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোর পরিবর্তে ‘হালকা শব্দ’ ব্যবহার করা হয়েছে। সাবটাইটেলেও পরিবর্তন আনা হয়েছে।

সেন্সের বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনেমার পরিবর্তনগুলো করেছেন নির্মাতা। গত ৩০ ডিসেম্বর ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়। সিনেমাটির দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৩৬ মিনিট ৫৯ সেকেন্ড। পরিবর্তনের পর তা ১৫৬ মিনিট ৫৯ সেকেন্ডে দাঁড়িয়েছে।

‘কবীর সিং’ সিনেমায় শহিদ কাপুরকে যেমন ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখেছেন দর্শকরা। ‘দেবা’ সিনেমার ট্রেইলারেও খানিকটা তেমন লুকে দেখা যায় তাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION