সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মহেশখালীর সমৃদ্ধি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ভয়েস প্রতিবেদক , মহেশখালী:

কক্সবাজারের মহেশখালীর সমৃদ্ধি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে, মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে, বৈষম্য ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মহেশখালীর যৌথ প্লাটফর্মের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মহেশখালী দ্বীপ রক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সভায় ছাত্রনেতৃবৃন্দরা মহেশখালীর আইনশৃঙ্খলাকে আরো গতিশীল জনবান্ধব প্রশাসন সৃষ্টির করার প্রতি মহেশখালী উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি করেন। এছাড়া মহেশখালী দ্বীপ হওয়ায় পরিবেশ রক্ষায়ও যথাযথ কার্যকর ভূমিকা রাখতে সকল স্তরের মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করেন।

সভায় জাতীয় নাগরিক কমিটির মির্জা তারেক, নাজমুল হাসান খাঁন মিশুক, রেজাউল করিম, হামিদ, আলম শরীফ প্রমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুয়াইব উদ্দিন, সাজ্জাদ, হুমায়ুন কবির রিফাত, নোমান উদ্দীন ইলাহি, শাহাব উদ্দীন, সালাম কায়সার প্রমুখ।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION