রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সাইকো কিলার মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা জানালেন সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন তিনি। ‘সাইকো’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। ইতিমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ।

নতুন ওয়েব ফিল্মটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবে। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION