সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজরসহ ১৫০ উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হবে: গণশিক্ষা উপদেষ্টা

ভয়েস প্রতিবেদক:

দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ মার্চ) কক্সবাজারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রি-প্রাইমারি এন্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এন্ড বান্দরবান ডিস্ট্রিকস এন্ড ভাসানচর অব নোয়াখালী প্রকল্পের আওতায় স্কুল ফিডিংসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে।

কক্সবাজার পিটিআইতে ‘প্রজেক্ট একটিভিটিস এন্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, শিশুদের অপুষ্টি দূর করতে স্কুল ফিডিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু স্কুল ফিডিং নয়, অর্থনীতির একটি বিশাল ডাইমেনশনও উন্মোচিত হবে।

প্রকল্পের আওতায় কক্সবাজারের ৫৬৯টি এবং বান্দরবানের ৪৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১১ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার পাবে। এছাড়া, কক্সবাজার এবং ভাসানচরে অবস্থানরত মায়ানমারের শিশুরাও এই সুবিধা পাবে। ১,০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬,০৯৯ জন শিক্ষক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পাবেন। জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ৯৫০ কোটি টাকা ব্যয় হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION