সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

ঈদে ট্রেনযাত্রায় প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের হয়রানি ও প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকেট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। রবিবার (১৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ঈদযাত্রার (২৪-৩০ মার্চ) এবং ফেরতযাত্রার (৩-৯ এপ্রিল) শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে। একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে এবং কেবল টিকেটে উল্লিখিত ব্যক্তিরাই ভ্রমণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, রেলওয়ের নির্ধারিত অ্যাপ ছাড়া অন্য কোনও মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে না। অন্যের আইডি ব্যবহার করে টিকেট ক্রয় ও বিক্রি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। প্রতারণা বা টিকেট সংক্রান্ত যেকোনো সমস্যায় রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION