রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

‘রেঞ্জার’-এ অজয়ের বিপরীতে তামান্না, থাকছেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক:

‘মিশন মঙ্গল’ খ্যাত নির্মাতা জগন শক্তির পরবর্তী সিনেমা ‘রেঞ্জার’-এ অজয় ​​দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া। মার্চের শেষের দিকে শুরু হবে শুটিং। খবরটি প্রকাশ করেছে পিংকভিলা।

অজয় ​​দেবগন আবারও ‘মিশন মঙ্গল’নির্মাতা জগন শক্তির সঙ্গে জঙ্গল-অ্যাডভেঞ্চার ‘রেঞ্জার’-এ একত্রিত হচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করবে লাভ ফিল্মস। এটি একটি বিশাল বাজেটের সিনেমা।
সিনেমায় অজয়ের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে।

জানা গেছে, ‘রেঞ্জার’ সিনেমার জন্য পুরোদমে চলছে প্রস্তুতি এবং মার্চের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রেঞ্জার’ সিনেমায় তামান্না ভাটিয়াকে বেছে নিয়েছেন নির্মাতা। সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তামান্না ভাটিয়া অজয় ​​দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন।

‘রেঞ্জার’ টিমের সঙ্গে যুক্ত হয়ে পেরে তামান্না খুবই উচ্ছ্বসিত। এরইমধ্যে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন নিজের মতো করে। একাধিক স্ক্রিপ্ট পড়ার সেশনেও অংশ নিয়েছেন এই মিল্কি সুন্দরী।

উল্লেখ, ‘রেঞ্জার’ সিনেমাটির শুটিং করা হবে চলতি বছরব্যাপী। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION