রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মা হলেন অ্যামি জ্যাকসন

বিনোদন ডেস্ক:

মা হলেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। অভিনেতা এড ওয়েস্টউইকের ও অ্যামি জ্যাকসন দম্পতির এটি প্রথম সন্তান।

ছেলের সঙ্গে তোলা একটি ছবি মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানান অ্যামি জ্যাকসন। ক্যাপশনে লেখেন, “প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।” এ দম্পতি ছেলের নাম রেখেছেন— অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।

মায়ের কোলে পুত্র অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক

প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। তার পাশে রয়েছেন স্বামী এড। তারপর থেকে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা দম্পতি।

গত বছরের ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার অ্যামি।

সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রাক’। গত বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহি প্রমুখ। আপাতত তার হাতে আর কোনো সিনেমার কাজ নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION