রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ আটক ৫

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আটক পাচারকারীরা হল, মমতাজ আহমদ (৫০), মো. আরাফাত (৩০), মো. ইব্রাহিম (২৬), মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২টায় কক্সবাজারের নাজিরারটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট, আটক পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION