রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

রামুতে পরিত্যক্ত পুকুরে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

রামু থান‍া, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে একটি পরিত্যক্ত পুকুর থেকে ইয়ামিন (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ইয়ামিন। আজ সকালে একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যম খবর পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ইয়ামিন অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION