বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বনের জমি প্লট আকারে বিক্রি, বন বিভাগের অভিযানে উচ্ছেদ

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা নতুন সাতটি বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ বনভূমি পুনরুদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন কক্সবাজার উত্তর বন বিভাগের মানিকপুর বিট কাম স্টেশন কর্মকর্তা আলাউদ্দিনসহ মানিকপুর ও ফাঁসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা ও বন বিভাগের অন্যান্য স্টাফরা।

রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, “সম্প্রতি একটি দখলবাজ চক্র শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখল করে তা প্লট আকারে বিক্রি শুরু করে এবং সেখানে অবৈধভাবে বসতি গড়ে তোলে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে নির্মিত টিন, ত্রিপল ও পলিথিন দিয়ে তৈরি সাতটি বসতি উচ্ছেদ করা হয়েছে। এসব বসতি গুঁড়িয়ে দিয়ে বনভূমি পুনরুদ্ধার করা হয়।

সরকারি বনভূমি দখল রোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION