রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শুভ বিয়ের প্রস্তাব দিলে কী করবেন মন্দিরা, জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক:

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই শোবিজে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল সম্প্রতি জুটি বেঁধেছেন তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ’র সঙ্গে। ‘নীলচক্র’ সিনেমায় অভিনয়ের সুবাদে একে অন্যের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছেন। ‘নীলচক্র’ সিনেমায় এই জুটির রসায়ন দর্শকের প্রসংশা পেয়েছে।

শুভ’র দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, ফলে তিনি এখন সিঙ্গেল। মন্দিরাও সিঙ্গেল। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন দর্শক। তাদের প্রশ্ন আরিফিন শুভ মন্দিরাকে বিয়ে করতে চাইলে কী সিদ্ধান্ত নেবেন এই নায়িকা।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘‘আমি জানি না আমি করবো? এ রকম কি হওয়ার চান্স আছে? আমার মনে হয় না। সে আমার খুব ভালো কলিগ। বন্ধুও বলা যেতে পারে। এ রকম কোনো প্রশ্ন আসেনি। যদি এরকম কোনো মোমেন্ট বা সিচুয়েশন আসেও তাহলে আমার কী বলতে হবে, তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। নাও বলতে পারি আবার হ্যাঁও বলে দিতে পারি।’’

সম্প্রতি মন্দিরা চক্রবর্তী তার ফেসবুকে নায়কের সঙ্গে নিজের কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে মন্দিরা লিখেছেন, এই যে পাশে এলে, এই যে কাছে এলে। যদিও মন্দিরার দেওয়া ক্যাপশনের এই কথাগুলো সিনেমার গান ‘যেতে যেতে পথে’ থেকে নেওয়া। তারপরেও দর্শকের এই কথার মধ্যে দুইজনের প্রেমের চিহ্ন খুঁজে ফিরছেন।

সিনেমার প্রচারে মন্দিরা ও শুভ নতুন এক উপায় খুঁজে নিয়েছেন। একে অন্যকে প্রশ্ন করা, হাসি, বন্ধুত্ব ও ক্যান্ডিড ছবিতে দেখা গেছে এই জুটিকে। সিনেমার প্রচারে এই জুটির খুনসুটি দেখে এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION