রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সালমানের নতুন নায়িকাকে কতটা জানেন?

বিনোদন ডেস্ক:

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোইয়ের ক্রমাগত হত্যার হুমকি মাথায় নিয়ে কাজ করে গেলেও ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি। গত কয়েক বছরে বেশ কটি সিনেমা উপহার দিলেও বক্স অফিসে সুবিধা করতে পারেননি সালমান।

চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন রাশমিকা মান্দানা। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোমান্স করলেও তা দর্শকদের মন জয় করতে পারেনি। বরং ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করে কটাক্ষের শিকার হন। অন্যদিকে, বক্স অফিসে গড়পড়তা আয় করে সিনেমাটি।

সব পেছনে ফেলে নতুন সিনেমার কাজ হাতে নিয়েছেন সালমান খান। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-চিত্রাঙ্গদা সিং। খবর ইন্ডিয়া টুডের।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “নাম ঠিক না হওয়া সিনেমাটিতে সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। এটি পরিচালনা করছেন লাখিয়া। ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। সামরিক বাহিনীর বাস্তব ঘটনা অবলম্বেন নির্মিত হচ্ছে এটি। তবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।”

সালমান খানের বয়স এখন ৫৯ বছর, আর চিত্রাঙ্গদার বয়স ৪৮। তাদের বয়সের ব্যবধান ১১ বছর। এ নিয়েও দর্শক নাখোশ হবেন কি না তা, সময় কথা বলবে। তবে নতুন সিনেমার জন্য শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সালমান খান।

ভারতের রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদা সিং। তবে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। কারণ তার বাবা ছিলেন সেনা কর্মকর্তা, বদলির চাকরি হওয়ার সুবাদে ভারতের নানা প্রান্তে সময় কেটেছে চিত্রাঙ্গদার। গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করে মডেলিং দিয়ে নজর কাড়ার পর বড় পর্দায় দেখা যায় তাকে।

২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে বলিউডে পা রাখেন চিত্রাঙ্গদা। প্রথম সিনেমায় অভিনয় করেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। অভিষেকের কিছু দিন পর অভিনয় থেকে ৩ বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ সিনেমা দিয়ে। ২০০৮ সালে সিনেমাটি মুক্তির পরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ফলে বক্স অফিসে ভরাডুবি হয়।

শৈল্পিক ঘরানার পাশাপাশি বাণিজ্যিক সিনেমায়ও অভিনয় করেন চিত্রাঙ্গদা সিং। ‘দেশি বয়েজ’, ‘আই, মি অওর ম্যায়’ সিনেমায়ও দেখা গেছে তাকে। তাছাড়াও হিন্দি, তামিল সিনেমার আইটেম গানেও পারফর্ম করেন তিনি।

চিত্রাঙ্গদা সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউজফুল ৫’। চলতি মাসে মুক্তি পেয়েছে তারকাবহুল এই সিনেমা। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। ‘রাত আকেলি হ্যায় টু’ সিনেমার কাজও হাতে নিয়েছেন চিত্রাঙ্গদা

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION