শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মীনা কুমারীর চরিত্রে কিয়ারা আদভানি!

বিনোদন ডেস্ক:

মীনা কুমারীকে বলা হয় বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’। পর্দায় গভীর আবেগঘন চরিত্রগুলি তিনি ফুটিয়ে তুলতেন চমৎকার দক্ষতার সঙ্গে। এবার বড় পর্দায় সিদ্ধার্থ পি মালহোত্রা আনতে চলেছেন সেই অভিনেত্রীর বায়োপিক। ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছিল, নাম ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী!

জানা গেছে, বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী এখানে যুক্ত হওয়ার জন্য অডিশন দিয়েছেন। তবে এই প্রজেক্টের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে যে, পরিচালক-প্রযোজক কিংবদন্তি মীনা কুমারী চরিত্রে অভিনয় করার জন্য কিয়ারাকে যোগ্য মনে করছেন। তাদের বিশ্বাস, চরিত্রের আবেগগত গভীরতা এবং সৌন্দর্যের কারণে কিয়ারা এই আইকনিক চরিত্রের জন্য উপযুক্ত।

এরইমধ্যে কিয়ারা স্ক্রিপ্ট শুনেছেন এবং তিনি এটি পছন্দ করেছেন। তবে এখনও তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

সব ঠিকঠাক থাকলে গর্ভাবস্থার পর এটি হতে যাচ্ছে কিয়ারার প্রথম সিনেমা। এটি অবশ্যই কিয়ারা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে। কারণ মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসার পর, কিয়ারা পরবর্তীতে কী কাজ করবেন তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বলা প্রয়োজন, মুক্তির অপেক্ষায় আছে কিয়ারা আদভানির সিনেমা ‘ওয়ার ২’। এখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। এছাড়াও যশরাজ ফিল্মসের ‘টক্সিক’ সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। এই দু’টি সিনেমা ছাড়াও ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সূত্র: পিঙ্কভিলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION