বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় খালে পাওয়া গেলো মানসিক প্রতিবন্ধী কিশোরের লাশ

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় খাল থেকে মানসিক প্রতিবন্ধী মো. ইসমাইল (১৬) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নস্বর ওয়ার্ড ছায়রাখালী ভরাচর খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাছড়ি বুড়ির দোকান এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, সকালে স্থানীয় লোকজন ছায়রাখালী স্টেশন এলাকায় দেখতে পায়। পরে শোনা যায় স্থানীয় একটি খালে জেলেরা মাছ ধরার সময় ভাসমান এক কিশোরের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। ইসমাইলের মামা আলী আহমদ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

তিনি বলেন, আমার ভাগিনা মানসিক প্রতিবন্ধী। উত্তর বঙ্গের এক ব্যক্তির সাথে আমার বোনের বিবাহ হয়। এই ঘরের সন্তান ইসমাইল। জন্মের পর থেকে তার বাবা বেলাল উদ্দিনের খোঁজ নেই। তার মা পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে বিক্রি ও শ্রমিকের কাজ করে সংসার চালান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION