বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

আওয়ামী ডেবিল আহমদ কবির’র সুকৌশলে শিক্ষক হয়ে ফেরার চেষ্টা, মহেশখালী রাজনীতিতে বিস্ময়!

বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আওয়ামী ডেবিল আহমদ কবির’র (গোল বৃত্ত চিহ্নিত) সুকৌশলে শিক্ষকের বেশে ফেরার চেষ্টা করছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

এতে মহেশখালীর সচেতন রাজনীতিক ও জুলাইযোদ্ধাদের মাঝে ঘটনাটি অবাক করেছে পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে।

জানাযায়, গত ১৬ ই আগষ্ট বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মঞ্চে বসেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সদস্য আহমদ কবির। যেখানে প্রধান অতিথি ছিলেন, মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি ও জামায়াত ইসলামীর কেন্দ্রিয় কমিটির সহ-সেক্রেটারী জেনারেল ড.এএইচএম হামিদুর রহমান আজাদ।

স্থানীয় রাজনীতিকদের মতে, ফ্যাসিস্ট আওয়ামী আমলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর ক্ষমতাকে ব্যবহার করে মেয়ের জামাই হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। তখন তিনি ছিলেন বেপরোয়া। ওই সময়ে তাকে কলেজের দায়িত্ব থেকে অব্যহতি দিলেও শ্বশুরের ক্ষমতা ব্যবহার করে চেয়ার ছাড়তে না চাইলে এক পর্যায়ে তৎকালীন ইউএনও অফিসে গিয়ে তালা দিতে বাধ্য হন। এই ডেবিল বর্তমানে শিক্ষকের ব্যনারে মূল স্রোতে ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে শিক্ষক সমাজ ও রাজনীতির অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। প্রশ্ন উঠেছে কিভাবে এমন একজন চিহ্নিত ডেবিল মঞ্জে জায়গা করে নেয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব প্রাপ্ত একজন বলেন, আহমদ কবিরকে দাওয়াত দেওয়া হয়নি, কিভাবে কি করে মঞ্চে বসেছে তার তার অজানা। আহমদ কবিরের উপস্থিতি সুন্দর অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ ও ম্লান করেছে। আগে থেকে জানলে সচেতনভাবে এড়িয়ে যেতেন বলে তিনি উল্লেখ করেন।

মহেশখালী উপজেলা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি বলেন, আহমদ কবিরের উপস্থিতি তারা জানতেন না, এমন সময় বিষয়টা চোখে পড়ল তখন সৌজন্যতা ও সামাজিকতার স্বার্থে এড়িয়ে যেতে হয়েছে।

এবিষয়ে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবিরের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION