বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এর প্রভাবে ইসরায়েলের বিস্তৃত অঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে। আর পাল্টা জবাব হিসেবে আজ সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি শহরে হামলা চালায় দখলদার ইসরায়েল।

এখন ইরান নতুন করে আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড ফ্রন্ট মিসাইল হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় তারা সাধারণ ইসরায়েলিদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে সতর্কতামূলক সাইরেন বাজছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION