সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা? এআইয়ের যুগে শেখার নিয়ন্ত্রণ কার হাতে? রামুতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতারের পর হামলা, দুই পুলিশ কর্মকর্তা আহত সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক

‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসছে এমন সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটির সামরিক বাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং দ্রুত উৎপাদনও বাড়ানো হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ ‘গোলাবারুদ’ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করছে।

এদিকে ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে প্রকাশিত সংবাদগুলোর উৎসেরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, এসব তথ্য ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প লেখেন, রাষ্ট্রদ্রোহমূলক এসব বক্তব্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের জন্য দীর্ঘমেয়াদি কারাদণ্ড চাওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION